বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশাচালকের

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশাচালকের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় দুলু মিয়া নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাহেবগঞ্জ ফার্মের কাটা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের হরিতলা ফতেপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ওই সময় গোবিন্দগঞ্জ থেকে অটোরিকশা নিয়ে বাড়ির পথে ছিলেন দুলু মিয়া। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ বলেন, এ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর