বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিষিদ্ধ ছাত্রলীগের ফরিদপুর উপজেলা সভাপতি সিরাজগঞ্জে গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

নিষিদ্ধ ছাত্রলীগের ফরিদপুর উপজেলা সভাপতি সিরাজগঞ্জে গ্রেফতার

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাবনা জেলার ফরিদপুর উপজেলার সভাপতি মেহেদী হাসান সাগরসহ তিন নেতা গ্রেফতার হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) ভোরে রাতভর শহরের সয়াধানগড়া ও সদর উপজেলার বাগবাটি এবং সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগর, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাঙ্গালিয়াগাঁতী গ্রামের সবুর উদ্দিন সরকারের ছেলে মো. ইলিয়াস সরকার (২২) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক পঞ্চসোনা গ্রামের আবু বক্কর মন্ডল ওরফে বাশারের ছেলে মো. মাইনুল ইসলাম (১৯)।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগর পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতার পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন। নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সিরাজগঞ্জে অবস্থান করছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পাবনার ফরিদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

ওসি রাকিবুল আরও জানান, একই দিনে বাগবাটি ও রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর