বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

নানকের দেশে প্রবেশের খবরে সীমান্তে সতর্ক ব্রাহ্মণবাড়িয়া বিএনপি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

নানকের দেশে প্রবেশের খবরে সীমান্তে সতর্ক ব্রাহ্মণবাড়িয়া বিএনপি

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে জেলা বিএনপি।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার তিন সীমান্তবর্তী উপজেলা—কসবা, আখাউড়া ও বিজয়নগরে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরাজ।

বিশেষ করে সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থান বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সাংগঠনিকভাবে প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে নেতা-কর্মীদের।

247401a9-f278-4181-8edb-f9e8a88387d4

এদিকে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সরেজমিনে সীমান্ত এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি সীমান্তবর্তী এলাকাগুলোতে উপস্থিত হয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

জেলা বিএনপির এ উদ্যোগের ফলে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ ও সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস নয়। এমন অবস্থান থেকেই সীমান্তবর্তী এলাকাগুলো তিনি নিজে পরিদর্শন করেছেন এবং নেতা-কর্মীদের সতর্ক ও সুশৃঙ্খল থাকার নির্দেশনা দিয়েছেন।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর