বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

বোনারপাড়ায় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

বোনারপাড়ায় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা

দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটাতে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ অভিযানে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় ১০ বছর পর রেলওয়ের জমি দখলমুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলের জমি দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এসব স্থাপনার কারণে রেলওয়ের জমি অবৈধ দখলে ছিল। দীর্ঘ বিরতির পর উচ্ছেদ অভিযানের মাধ্যমে জমিগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনাকারী রেলওয়ে লালমনিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা নির্মাণ করা হয়েছিল। অভিযানে রেলের জমিতে নির্মিত অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর