সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্কের পর রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছেন ওই চীনা যুবক।
বাঙালি তরুণীর নাম কুশবু বেগম, তিনি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারেরর মেয়ে।
চীনা যুবকের নাম জাংলং, তিনি চীনের ফ্রহিং ঝেন ক্সিং কমিনিউটি পুলিয়াং টাউন চিন আন হুই সুসং কাউন্টের বাসিন্দা ঝং ইউং গেল এবং হি ইউ ইয়িংয়ের ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পরিচয় থেকে চীনা যুবকের সঙ্গে সুনামগঞ্জের এই তরুণীর মন দেওয়া নেওয়া হয়েছে।
ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ের বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত রোববার ঢাকায় কুশবু বেগমের সঙ্গে চীনা নাগরিক জাংলংয়ের বিয়ে সম্পন্ন হলেও সোমবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়।
দুই দেশের নাগরিকের মধ্যে এই বৈবাহিক সম্পর্কের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে এক চীনা নাগরিকদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।
প্রতিনিধি/এআরএম




