কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)। তাদের মধ্যে হাবিবুর রহমান ও রহমত উল্লাহর বাবার নাম আব্দুল জলিল। অপরজন রমিজের বাবার নাম মো. ইউসুফ।

এসআরবি-১৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের সিপিসি-১ এর একটি আভিযানিক দল রইক্ষ্যং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, গুলি ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




