বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাহা পিণ্ডদানের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো কঠিন চীবর দানোৎসব

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

মাহা পিণ্ডদানের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো কঠিন চীবর দানোৎসব
মাহা পিণ্ডদানের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো কঠিন চীবর দানোৎসব

 

বুধবার (২৫ নভেম্বর) সকালে বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারে তিন পার্বত্য জেলার পুণ্যপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষুদের সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।

পরে সেখান থেকে সারিবদ্ধভাবে মাহা পিণ্ডচারণে বের হন বৌদ্ধ ভিক্ষুরা। তারা বান্দরবান শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণী ও দায়ক-দায়িকারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পুণ্যলাভের আশায় ভিক্ষুদের শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী দান করেন।

এ ছাড়া বিকেলে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা, ভক্ত-পুণ্যার্থী ও তিন পার্বত্য জেলার সহস্রাধিক বৌদ্ধ ভিক্ষুর অংশগ্রহণে শীল গ্রহণ, ধর্মদেশনা ও সহস্র প্রদীপ প্রজ্বালনের আয়োজন করা হবে । দেশ, জাতি ও সকল প্রাণিকুলের শান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

IMG-20261125-WA0003

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, তিন মাসের বর্ষাবাস শেষে ভিক্ষুদের কঠিন চীবর দান করেন দায়ক-দায়িকারা। তুলা থেকে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে এক রাতের মধ্যে কাপড় বুনে চীবর তৈরির বিশেষ প্রক্রিয়ার কারণে এ দানকে কঠিন চীবর দান বলা হয়।

 

প্রচলিত রীতি অনুযায়ী, প্রবারণা পূর্ণিমার পর থেকে বান্দরবান জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে পর্যায়ক্রমে কঠিন চীবর দানোৎসবের আয়োজন করা হয়। মাসব্যাপী এসব ধর্মীয় আয়োজনের শেষ পর্ব হিসেবে অনুষ্ঠিত হয় মাহা পিণ্ডদান। এর মধ্য দিয়েই শেষ হয় কঠিন চীবর দানোৎসব।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর