দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটগুলোর বাজারমূল্য ৬ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, বুধবার রাত ৩টা ৪৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ ভাতখৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিউইন ০.৫) জব্দ করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
প্রতিনিধি/টিবি




