চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।
মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার বিনোদপুর বাজার এলাকায় এই মিছিল হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম রবুর নেতৃত্বে ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী ও সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি বিনোদপুর বাজারসংলগ্ন ভুলকির মোড় থেকে যাত্রা শুরু করে বাজারের বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
১৫ থেকে ২০ মিনিট স্থায়ী এই মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে লাঠি ও পাইপ, মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিনোদপুর বাজারসংলগ্ন এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল হয়েছে।
প্রতিনিধি/এলএ




