যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম রেজা বিপুলকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে পাওয়া সন্দেভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শার্শা থানার নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সেলিম রেজা বিপুল কেরালখালী উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে। তিনি নিজামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থিত বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, অপরাধ ও নাশকতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিনিধি/এলএ




