মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আওয়ামী লীগের নেতা মো. আব্দুস সালামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।
গ্রেফতার মো. আব্দুস সালাম উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ছোট সাঁকরাইল গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। তিনি এই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বেলা ১০টার দিকে উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে পুলিশ অভিযান পরিচালনা করে মো. আব্দুস সালামকে গ্রেফতার করে। পরে তাকে শিবালয় থানায় নিয়ে যাওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, আওয়ামী লীগের নেতা মো. আব্দুস সালামকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




