বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে আ.লীগ সমর্থক শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম

শেয়ার করুন:

রংপুরে আ.লীগ সমর্থক শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
পুলিশ হেফাজতে আতিয়ার রহমান। ছবি: ঢাকা মেইল

রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সমর্থক এক শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন জুলাইযোদ্ধারা। ওই শিক্ষকের নাম আতিয়ার রহমান। তিনি রংপুর আলফালা ইনস্টিটিউটের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। আতিয়ার রহমানের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটা কুমারী ইউনিয়নে। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার এএসআই আল মামুন।

পুলিশ জানায়, ওই শিক্ষক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের পোস্ট ফেসবুকে শেয়ার করতেন। ফেসবুকের শেয়ার বিষয়ে এলাকার ছাত্রদল ও জুলাইযোদ্ধারা জানার পর তাকে আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাকে সোপর্দ করা হয়।

এদিকে শিক্ষক আতিয়ার রহমান স্বীকারোক্তি দিয়েছেন, তিনি আওয়ামী লীগের সক্রিয় কোনো কর্মী নন- তবে তিনি সমর্থক।

রংপুর আলফালা ইনস্টিটিউট প্রধান শিক্ষক মো. হামিদুজ্জামান বলেন, আতিয়ার রহমান ২০২৩ সালে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষক হিসেবে তিনি অনেক ভালো মানের শিক্ষক। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এই বিষয়ে জানতাম। তবে ২০২৪ সালের পর আওয়ামী লীগ নিয়ে পোস্ট দেয়, সেই বিষয়ে জানতাম না।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর