মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে দিনমজুর নিহত 

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে দিনমজুর নিহত 

নরসিংদী শিবপুরে দুর্বৃত্তের গুলিতে আলম মিয়া (৩৫) নামের এক দিনমজুর নিহিতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জেলার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আলম মিয়া শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিন ভুইয়ার ছেলে। তিনি কাঠ কাটা, রাজমিস্ত্রীর কাজসহ বিভিন্ন কাজের দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বংপুর গ্রামের সড়কে আলম মিয়ার পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। এসময় স্থানীয় কিছু লোকজনের উপস্থিতি থাকলেও ঘটনার পর থেকে ভয়ে হত্যার বিষয়ে কেউ মুখ খুলছেন না। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, দুই শিশু সন্তানের জনক আলম মিয়া কাঠুরিয়ার কাজসহ দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসী আলম মিয়াকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তবে ঠিক কি কারণে এ হুমকি দেওয়া হয়েছিল তা বুঝতে পারছেন না তারা। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের সাথে কথা বলে হত্যার কারণ, কে বা কারা হত্যার সাথে জড়িত এবং জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর