মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

দ্বিতীয় দফায় কালির পর ফের আঁকা হলো রবীন্দ্রনাথের গ্রাফিতি 

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয় দফায় কালির পর ফের আঁকা হলো রবীন্দ্রনাথের গ্রাফিতি 

খুলনায় দ্বিতীয় দফায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার পর সিটি করপোরেশনের উদ্যাগে পুনরায় গ্রাফিতি আঁকা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গ্রাফিতির কালি দেওয়া অংশ নতুন করে আঁকা হয়েছে।  

এর আগে রোববার সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে এই কালির বিষয়টি সবার নজরে আসে। 

স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সেখানে স্থান পায় রবীন্দ্রনাথের ছবি সংবলিত দেয়ালচিত্র। পাশাপাশি এসব দেয়ালচিত্রে স্থান পায় দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ খুলনার ইতিহাস ঐতিহ্য। 

৬ নভেম্বর সকালে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশনায় আবারও গ্রাফিতি আঁকা হয়। 

চিত্রশিল্পী রেজাউল করিম রেজা বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে গ্রাফিতিটি নতুন করে আঁকা হচ্ছে। নিজের শিল্পকর্ম বারবার নষ্ট হওয়া অত্যন্ত কষ্টদায়ক।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর