মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

খাতা চ্যালেঞ্জে ভাগ্য খুলল ২৮১৩ জনের, জিপিএ-ফাইভ পেলেন ১২০ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

খাতা চ্যালেঞ্জে ভাগ্য খুলল ২৮১৩ জনের, জিপিএ-ফাইভ পেলেন ১২০ শিক্ষার্থী
কুমিল্লা শিক্ষা বোর্ড।

এইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে ২ হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন ৫০৭ জন। পাশাপাশি নতুন করে জিপিএ-ফাইভ পেয়েছেন আরও ১২০ জন শিক্ষার্থী।

সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লা শিক্ষা বোর্ড প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

বোর্ড সূত্রে জানা যায়, এবারের পুনর্নিরীক্ষণের জন্য ২৫ হাজার ১৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৯২ হাজার ৭৭৬টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়। যাচাই শেষে ২ হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসে।

ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৫৮৬ জনের একটি বিষয়ে, ২১১ জনের দুটি বিষয়ে এবং ১৬ জনের তিনটি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শফিকুল ইসলাম জানান, পুনর্নিরীক্ষণের পর ৫০৭ জন শিক্ষার্থী অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৬৬২ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়া জিপিএ-৩ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন শিক্ষার্থী। চতুর্থ বিষয়ের নম্বর পরিবর্তন হয়েছে আরও ১৩ জনের।

অন্যদিকে, পুনর্নিরীক্ষণের আবেদন করেও ৫৫৮ জন শিক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর