মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার। ফাইল ছবি

চট্টগ্রাম নগরীতে ছন্দা শর্মা কান্তা নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

কান্তা সাতকানিয়া উপজেলার আমিলাইশ এলাকার কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তার স্বামীর নাম মলই কান্তি শর্মা। 

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান। 

তিনি জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের অন্য সদস্যরা বাসায় না থাকায় একাই ছিলেন ছন্দা শর্মা। রাতে তার স্বামী কর্মস্থল থেকে ফিরে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও দরজা না খোলায় দারোয়ানকে ডেকে আনেন। পরে দরজা ভেঙে শয়নকক্ষে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর