মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে বাগানের আমগাছে ঝুলছিল হাফেজের মরদেহ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে বাগানের আমগাছে ঝুলছিল হাফেজের মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুরে শিহাব মিয়া (১৬) নামে এক কিশোর হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী গ্রামের একটি বাগানের আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিহাব ওই গ্রামের সৈয়দ ও জেসমিন দম্পতির ছেলে। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার ঘাড়ে একটি ব্যাগ, পরনে পাঞ্জাবি-পায়জামা এবং গলায় লাল ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিহাব মিয়া নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর