সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন আপন দুই ভাই।
সোমবার (২৩ নভেম্বর) রাতভর পৌর এলাকার দত্তবাড়ি বিন্দুপাড়ায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লার মৃত দুখু শেখের ছেলে ৮ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা শেখ (তারা খলিফা) (৪২), সহদর সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো. ইয়ামিন শেখ (২৩)।
এদের মধ্যে তারা খলিফা গত ৪ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত গঞ্জের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে।
প্রতিনিধি/এসএস




