মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে দোকান থেকে ফেরার পথে নারীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে দোকান থেকে ফেরার পথে নারীকে কুপিয়ে হত্যা
সিমু আক্তার (৪৫)।

মানিকগঞ্জে দোকান থেকে বাড়ি ফেরার পথে সিমু আক্তার (৪৫) নামে এক নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাগর (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতের দিকে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিমু আক্তার একই এলাকার আলম পীরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার কিছুক্ষণ পর নিজ এলাকার একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন সিমু আক্তার। পথে একই এলাকার সাগর নামে এক যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বামী আলম পীর জানান, একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে সাগর তার স্ত্রী সিমু আক্তারের ওপর ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। গ্রামবাসীর সহযোগিতায় তাকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিমু আক্তারের মৃত্যুর খবর তারা পেয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে সাগর এ ঘটনা ঘটিয়েছেন। তবে তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর