সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

যশোরে পুনর্নিরীক্ষণে বড় চমক: ফেল থেকে পাস ৬৩৬ জন, নতুন জিপিএ-ফাইভ ৫১৫

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

শেয়ার করুন:

যশোরে পুনর্নিরীক্ষণে বড় চমক: ফেল থেকে পাস ৬৩৬ জন, নতুন জিপিএ-ফাইভ ৫১৫
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি: ঢাকা মেইল

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৬৩৬ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন। সব মিলিয়ে ১ হাজার ৯০৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। 

বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনায় উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের গাফিলতির বিষয়টি সামনে এসেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। 

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার মূল ফল প্রকাশের পর ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। আবেদন করা উত্তরপত্র যাচাই করে মোট ৪ হাজার ৮১০টি নম্বরে পরিবর্তন আনা হয়েছে। এতে ১ হাজার ৯০৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে।

পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করা ৬৩৬ শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছেন। এ গ্রেড পেয়েছেন তিনজন, এ মাইনাস দুইজন, বি গ্রেড ১৮৯ জন, সি গ্রেড ৭১ জন এবং ডি গ্রেড পেয়েছেন ৩৭০ জন।

এ ছাড়া গ্রেড উন্নীত হয়ে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫০৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছেন ছয়জন এবং বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন।

অন্যান্য গ্রেড পরিবর্তনের মধ্যে ডি থেকে সি পেয়েছেন ৫১ জন, সি থেকে বি ১২৪ জন, সি থেকে এ একজন, বি থেকে এ মাইনাস ২৪৫ জন, বি থেকে এ তিনজন এবং এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছেন ৩৪৩ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের গাফিলতি ছিল। অনেক খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এ কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। 

তিনি বলেন, যেসব পরীক্ষকের বিরুদ্ধে মূল্যায়নে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, ভবিষ্যতে তাদের খাতা দেওয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর