সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শহরের সয়াধানগড়া দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা ও জেলা যুবলীগের সদস্য আপেল মাহমুদ (৩৮) এবং রানীগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য সেলিম রেজা ওরফে মিনু (২৭)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও শ্রমিক লীগের ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে সোমবার (২৩ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




