সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, মাগুরায় দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, মাগুরায় দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিক্রির যথাযথ ভাউচার না দেওয়ার অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ইছাখাদা বাজার ও হাজরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ইছাখাদা বাজারের মেসার্স আকবর অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকা মূল্যের গ্যাস সিলিন্ডার ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে গ্যাসের মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছিল না এবং বিক্রির যথাযথ ভাউচারও দেওয়া হচ্ছিল না। এর আগেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মো. আলী আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে গ্যাস, সার, কীটনাশক, বীজ ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানটি পরিচালনা করেন। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর