সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি

ঝালকাঠিতে সাদপন্থিদের উদ্যোগে আগামী ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা আয়োজন বন্ধের দাবি জানিয়েছেন উলামা, পীর-মাশায়েখ ও শুরায়ে নিজামের তাবলিগের সাথীরা। তাদের এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন তাওহীদি জনতার সদস্যরাও।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শুরায়ে নিজাম তাবলিগ জামাতের সদস্য আইয়ুব খান। সংবাদ সম্মেলনে উলামা-মাশায়েখ ও তাবলিগ জামাতের শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আয়োজকেরা অভিযোগ করেন, সাদপন্থীরা ইসলামের অপব্যাখ্যার মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। একই সঙ্গে তারা উলামা-মাশায়েখদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাদপন্থীরা আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ঝালকাঠির বিকনা স্টেডিয়ামে তিন দিনব্যাপী জেলা ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। এ আয়োজনের জন্য জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

লিখিত বক্তব্যে বলা হয়, উলামা-মাশায়েখ, তাবলিগের সাথী ও ধর্মপ্রাণ মুসলমানেরা এ ইজতেমার বিপক্ষে অবস্থান নিয়েছেন। কোনোভাবেই এ আয়োজন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও ইজতেমা প্রতিহত করার হুঁশিয়ারি দেন সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা। একই সঙ্গে ইজতেমা আয়োজনের অনুমতি অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর