সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় শ্বাসনালীতে বেলুন আটকে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় শ্বাসনালীতে বেলুন আটকে প্রাণ গেল শিশুর

কুমিল্লায় শ্বাসনালীতে বেলুন আটকে তাবাসুম আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বেলুন ফুলাতে গিয়ে তা ফেটে শ্বাসনালীতে আটকে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (২২ নভেম্বর) বিকেলে বরুড়া উপজেলার কশামী গ্রামে এই ঘটনা ঘটে। তাবাসুম ওই গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।

জানা গেছে, মহিন উদ্দিন তার মেয়েকে বেলুন কিনে দেন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে বেলুনটি ফেটে যায়। তখন বেলুনের একটি অংশ শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিফাত হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে গিয়ে শ্বাস চলাচল বন্ধ হওয়ায় মৃত্যু হয়েছে তার।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবরটি শুনেছেন তিনি। শিশুর মৃত্যুটি হৃদয়বিদারক। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর