সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইলে বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম

শেয়ার করুন:

বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইলে বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল

নড়াইলে বহিষ্কৃত উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ৬ নেতাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ছয়টি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

যাদের পুনর্বহাল করা হয়েছে তারা হলেন- লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান পলাশ এবং নড়াইল সদর পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন বাবু।

পৃথক চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্র মোতাবেক গত (৬ আগস্ট) বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা ও দলকে সুসংগঠিত করতে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশিত হইয়া দলীয় স্ব স্ব পদে পূর্ণবহাল করা হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল বিশ্বাস করে।’

এ বিষয়ে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে তারা দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।’

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর