রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জে এসএসসির ফরম পূরণ নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে এসএসসির ফরম পূরণ নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ
হাঁসাড়া কালীকিশোর উচ্চ বিদ্যালয়ে হট্টগোল। ছবি: ঢাকা মেইল

মুন্সিগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পাওয়ায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় বিদ্যালয়ে হট্টগোলের পাশাপাশি জানালা ও বিভিন্ন স্থাপনা ভাঙচুরের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হাঁসাড়া কালীকিশোর উচ্চ বিদ্যালয়ে কয়েক দফায় উত্তেজনো দেখা দিলে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২০১ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে টেস্ট পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩৪ জন। পরে বিশেষ বিবেচনায় আরও ৫৬ জনসহ মোট ৯০ জনকে ফরম পূরণের অনুমতি দেওয়া হয়। বাকি ১১১ জনকে নিয়ে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, বারবার বিদ্যালয়ে এসেও প্রধান শিক্ষক ও সভাপতির দেখা পাননি তারা। 

অন্যদিকে, শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ায় টেস্ট পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী জানান, প্রধান শিক্ষক অসুস্থ থাকায় তিনি বিদ্যালয়ে আসতে পারেননি। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের উত্তেজনা অন্তত দুঃখজনক।

তবে একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল জানিয়েছেন, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের অনুমতি দেওয়া হচ্ছে। বিদ্যালয়ে ভাঙচুর, অভিভাবক ও শিক্ষার্থীদের হট্টগোলের ঘটনাটি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ এসে নিয়ন্ত্রণ করেছে। দ্রুত বিদ্যালয় পরিষদের সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর