রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ও মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারে পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে অবতরণ করেন তিনি। পরে বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তে অনুপ্রবেশ, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ছিল এ সফরের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে আগামী ডিসেম্বর পর্যন্ত অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার বিষয়ে তিনি সরেজমিনে খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম, পরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ নওফেল মাহমুদ, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান এবং ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, কুমিল্লায় বিজিবির একটি অনুষ্ঠানে যোগদান শেষে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মহাপরিচালক পরশুরাম ও বিলোনিয়া সফর করেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর