রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

নদী থেকে বালু উত্তোলন, বাঘাইছড়িতে বিএনপি কর্মীকে অর্থদণ্ড

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

শেয়ার করুন:

নদী থেকে বালু উত্তোলন, বাঘাইছড়িতে বিএনপি কর্মীকে অর্থদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা মেইল

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলার পরও থেমে নেই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদী থেকে বালু উত্তোলন। এবার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মাসুদ নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মাদরাসাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাচালং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘাইছড়ি ইউএনও আমেনা মারজান বলেন, কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুদ নামে এক ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নদী, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চলতি বছরের ১৩ আগস্ট বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীসহ বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধের মামলা করে পরিবেশ অধিদপ্তর। এ মামলায় তদন্ত কার্যক্রম শেষে শিগগির আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর