রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে দেড় শতাধিক

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে দেড় শতাধিক

সিলেটে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১৫৭ জন।

সর্বশেষ মৃত্যু নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়াল ২২৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।

রোববার (২২ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে হাম সন্দেহে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সুয়াইবা আক্তার, বয়স দুই মাস। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা সাদিক মিয়ার মেয়ে।

চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়, মোট ৯৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম রোগী শনাক্ত হয়েছেন ৪ জন। এ নিয়ে চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১৮২৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৫৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৯২১ জন।

সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮, হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৪ ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫৩৯ জন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর