রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

জুলাই আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

জুলাই আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
গ্রেফতার আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক সর্দার। ছবি: ঢাকা মেইল

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সর্দারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২২ নভেম্বর) সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।

গ্রেফতার আব্দুল মালেক সর্দার কুষ্টিয়া সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। তিনি কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার সম্পর্কীয় চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আব্দুল মালেক সর্দারকে ইবি থানার পুলিশ গ্রেফতার করে। পরে রোববার সকালে ইবি থানা পুলিশ কুষ্টিয়া মডেল থানায় তাকে হস্তান্তর করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা আব্দুল মালেক সর্দারকে আটক করেন। পরে রোববার সকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর