রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি কম্পিউটার ও কিছু গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে গেছে।

শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে থানার ভেতরে সেরেস্তা কক্ষে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা আগুনে ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, থানার দুটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে একটি কম্পিউটার ও কিছু ফাইল পুড়ে গেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর