রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পাশের দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী রাতের অন্ধকারে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। তাদের এসব কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করছে। থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ। দেশের মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে যায়নি।

ebd7af3d-a8bb-461d-af75-36fed8226731

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কীভাবে সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে, তা মানুষের মনে আছে। শিশু ও নারী কাউকেই রেহাই দেওয়া হয়নি। ছাত্রীদের ওপর হামলা করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে।

দুলু বলেন, এসব ঘটনা দেশের মানুষের মনে আছে। বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নতুন করে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনা পাশের দেশে নিরাপদে বসে থেকে নিজের দেশের সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছেন। নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসে উৎসাহিত করে তাদের বিপদে ফেলার পাশাপাশি সাধারণ মানুষকে হত্যায় প্ররোচিত করছেন। দেশের সম্পদ পুড়িয়ে দেশকে অকার্যকর প্রমাণের ব্যর্থ চেষ্টা করছেন। এ দেশে আওয়ামী লীগকে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। দলটির সব অপকর্ম সম্পর্কে দেশের মানুষ সজাগ রয়েছে।

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনালে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর