রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ফিজিশিয়ান স্যাম্পল’ বিক্রি, তিন ফার্মেসির জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ফিজিশিয়ান স্যাম্পল’ বিক্রি, তিন ফার্মেসির জরিমানা
ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়া শহরে ওষুধ বিক্রিতে অনিয়ম ও বিক্রয় নিষিদ্ধ 'ফিজিশিয়ান স্যাম্পল' অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এতে সার্বিক সহায়তা করেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে শহরের বিভিন্ন ওষুধের দোকানে তদারকি অভিযান চালানো হয়। এ সময় ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘন করে ফিজিশিয়ান স্যাম্পল মজুদ ও বিক্রির দায়ে দুলাল সার্জিক্যাল করপোরেশন, মুন্সি মেডিসিন কর্নার এবং মেসার্স নাদিম এন্টারপ্রাইজ অ্যান্ড সার্জিক্যাল মার্টকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করে দেওয়া হয়। 

অভিযানে সদর মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ব্যবসায়ীদের নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেন। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর