ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক কালীপদ রায়ের সহধর্মিনী দীপালি রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সোমবার (২৩ নভেম্বর)।
২০২০ সালের এই দিনে ৬৭ বছর বয়সে তিনি রাজধানীর নিউরো- সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার তার তিন সন্তানের বাসায় গীতা পাঠ ও প্রার্থনা এবং ফরিদপুরের শ্রীঅঙ্গনে ভোগের আয়োজন করা হয়েছে।
তার আত্মার শান্তি কামনা করতে আত্মীয়স্বজন ও সুহৃদদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, দৈনিক সকালের খবরের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় তার বড় ছেলে।




