রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যান, নিহত ২

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যান, নিহত ২

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় সড়কের পাশের খাদে পড়ে গেছে গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেল। এতে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মারা গেছে একটি গরুও।

রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন গরু ব্যবসায়ী ফজলুল হক। তিনি সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক গুরুতর আহত হন। তিনি কুলাঘাট এলাকার বাসিন্দা। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। রংপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে।’

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর