রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) ভোর পৌনে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​নিহতরা হলেন— হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন এবং তাদের মেয়ে লিমা খাতুন।

​শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, রোববার সকালে নিজ বাড়ির পাশের একটি দোকানঘর খুলছিলেন মিলি খাতুন। ওই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে গিয়ে মেয়ে লিমা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

​ওসি মতিউর রহমান আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর