রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম

শেয়ার করুন:

হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ
হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

রোববার (২২ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এর আগে, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৯০টি মোবাইল মাউথ স্পিকার, ৯০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ৯০টি মোবাইল চার্জার পিন জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।

জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত চোরাচালানি চক্রের সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর