শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, রোববার সমাবেশের ডাক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, রোববার সমাবেশের ডাক
সমাবেশ ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং। ছবি: ঢাকা মেইল

বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইকিং করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক নিয়ে মাইকিং করে কর্মসূচির প্রচার চালানো হয়। মাইকিংয়ে আগামীকাল রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার রামদিয়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

মাইকিংয়ে জানানো হয়, কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এ কর্মসূচির প্রচারে মাইকিংকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘মাইকিংয়ের বিষয়টি আমি শুনেছি। তবে তারা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আমাদের ওখানে কোনো হস্তক্ষেপ থাকবে না।’

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর