শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

৩০০ লিটার চোলাইমদসহ মাদক কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

৩০০ লিটার চোলাইমদসহ মাদক কারবারি গ্রেফতার
চোলাইমদসহ গ্রেফতার মো. রাজীব হোসেন। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মো. রাজীব হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। 

উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারের সামনে থেকে শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রাজীব হোসন বারইয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের উপর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজারের সামনে থেকে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মো. রাজীব হোসন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর