শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত: ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

নাটোরে অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত: ৩০ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল এলাকায় এ অভিযান চালানো হয়।

নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে সার্বিক নিরাপত্তায় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। 

প্রশাসন ও অভিযান সূত্রে জানা যায়, পূর্ব সোনাপাতিল এলাকার একটি ধান ভাঙা মিলে ‘রবিউল বীজ ভান্ডার’-এর স্বত্বাধিকারী রবিউল আউয়ালের মজুদ করা বিপুল পরিমাণ ধানের বীজের সন্ধান পাওয়া যায়। 

S

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দফতরের প্রয়োজনীয় প্রত্যয়ন এবং প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বিক্রয়ের উদ্দেশ্যে এসব বীজ মজুদ ও প্যাকেটজাত করা হচ্ছিল। অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় রবিউল বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। 

পরিদর্শনকালে দেখা যায়, প্যাকেটজাত বীজের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া অভিযানে ঠাকুরগাঁও ও ঢাকার লালমাটিয়া নামাঙ্কিত মোড়কে প্যাকেটজাত কিছু ধান ও গমের বীজও পাওয়া যায়, যার কোনো বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তি দেখাতে পারেননি। 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিতকরণ এবং বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর