শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

নরসিংদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১
দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশা। ছবি: ঢাকা মেইল

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মিনারা বেগম (৬০) নামে এক যাত্রী নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। 

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়‌কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবা‌ড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগম মনোহরদি উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। এ ঘটনায় আহতরা হলেন- সৌরভ (২৭), জান্নাতুল (০৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিবপুর উপজেলার পচারবাড়ি এলাকায় মনোহরদী থেকে ছেড়ে আসা ইটাখোলাগামী সিএনজিচালিত অটোরিকশার সাথে মনোহরদীগামী সিমেন্টবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা ৬ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই মিনারা বেগম নামে ১ নারী মারা যান। আরো ৫ জ‌নকে গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন হাসপাতা‌লে নি‌য়ে যায়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া জানান, পু‌লিশ ট্রাক ও অটোরিকশাসহ মরদেহ উদ্ধার করেছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর