শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

আন্দোলনের নামে সহিংসতা রোধে গাজীপুরে শ্রমিক নেতাদের মতবিনিময়

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

আন্দোলনের নামে সহিংসতা রোধে গাজীপুরে শ্রমিক নেতাদের মতবিনিময়

আন্দোলনের নামে সহিংসতা রোধ ও শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে ভোগড়া বাইপাস এলাকায় সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।  

অনুষ্ঠানে হুমায়ূন কবির খান বলেন, শ্রমিকদের আন্দোলনে একটি পক্ষ ইন্ধন দিচ্ছে যা আইন শৃঙ্খলা বাহিনী সনাক্ত করেছে। ইতোমধ্যে তাদের গ্রেফতার করায় পরিস্থিতি উন্নয়ন হয়েছে। এখন শ্রমিকরাও বুঝতে পারছেন, কারখানা বাঁচলে তারাও বাঁচবেন।

সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান বাবুল, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্যসচিব আব্দুল মোমেন, বাসন মেট্রো থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।

সভায় শ্রমিকদের রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ, শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল, বাসাবাড়ির ভাড়া না বাড়ানো ও শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি দাবি করেন অংশগ্রহণকারীরা। এছাড়া বিশৃঙ্খলা রোধে শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি ও কারখানা নিরাপত্তায় প্রচারণার ওপর জোর দেওয়া হয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর