শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাজেকে ফের গোলাগুলি, আতঙ্ক

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

সাজেকে ফের গোলাগুলি, আতঙ্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মাচালং এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, শনিবার সকালে মাচালং এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর ওপর গুলি ছোড়েন। পরে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।

তবে গোলাগুলির ঘটনায় জনসংহতি সমিতির সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন সংগঠনটির মুখপাত্র। পিসিজেএসএসের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, সাজেকে গোলাগুলির কোনো খবর তাঁর জানা নেই। আর গোলাগুলি হলেও এ ঘটনার সঙ্গে জনসংহতি সমিতির কোনো সম্পৃক্ততা নেই।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির খবর শুনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

image

এ বিষয়ে জানতে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

এর আগে গত ২২ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে ওই ঘটনায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির বিষয়টি অস্বীকার করেছিল ইউপিডিএফ।

এ ছাড়া সাজেক ইউনিয়ন থেকে জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের প্রত্যাহারের দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ-সমর্থিত স্থানীয় দুটি সংগঠন। তাদের ডাকে টানা অবরোধের কারণে এখনো সাজেক পর্যটনকেন্দ্র সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এই অবরোধের মধ্যেই গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সাজেকের দুটি এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। তবে ওই সময় দুই পক্ষই গোলাগুলির অভিযোগ অস্বীকার করেছিল।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর