শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি: ‘আল্লাহ গো, স্বর্ণার মনে জায়গা করে দেন’

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি: ‘আল্লাহ গো, স্বর্ণার মনে জায়গা করে দেন’

‘এই জীবনে আমি, তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা।’ এমন আবেগঘন কথায় লেখা একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে। চিঠির শেষে স্বর্ণার আকুতি, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’

শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে এমন একটি চিঠিটি পাওয়া যায়।

সাধারণ কাগজে হাতে লেখা ছোট্ট এই চিঠিতে বেনামে একজন ভুলতে না পারার কথা জানিয়েছেন স্বর্ণাকে। পাশাপাশি আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার প্রার্থনাও করা হয়েছে।

চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে কারও প্রতি গভীর টান, আবেগ আর মনের একান্ত আকাঙ্ক্ষা। বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি দানবাক্সে এমন ব্যক্তিগত অনুভূতির এমন শতশত চিঠি পাওয়া যায়।

পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনো কখনো পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা আর না বলা কথার প্রকাশ। আল্লাহ কাছে স্বর্ণাকে পাওয়ার আকুতি জানিয়ে এই চিঠিও যেন তেমনই এক অনুভূতির নিদর্শন। মনোবাসনা পূরণের জন্য পাগলা মসজিদের প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ ও দান করতে আসেন। 

সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি লোহার দানবাক্স ও অতিরিক্ত পাঁচটি টিনের বাক্সসহ মোট ১৫টি বাক্স খোলা হয়। এসব বাক্স থেকে পাওয়া যায় রেকর্ড ৫১ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় গণনার কাজ।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর