কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লেসহ একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিনিসের আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) শিবেরবাজার বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।
এসময় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আওতাধীন চৌয়ারা নামক স্থানে সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মোবাইল ডিসপ্লের মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা। চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এএইচ



