শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতার মাদক কারবারি ফারুক হোসেন। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রামের মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবাসহ ফারুক হোসেন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকায় জাহেদ স্টোর অ্যান্ড ভাতঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা। 

গ্রেফতার ফারুক হোসেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি থানার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি বাহারটিলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ফারুকের। অধিক লাভে বিক্রির উদ্দেশে ঢাকাগামী বাসের অপেক্ষায় থাকার সময় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। 

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর