শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: যুবলীগ নেতাসহ ৫ জন কারাগারে

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: যুবলীগ নেতাসহ ৫ জন কারাগারে

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ নভেম্বর) মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসলাম মিয়া বিস্ফোরক আইনে মামলা করার পর তাদের আদালতে সোপর্দ করা হয়।

তারা হলেন- দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিফাত খান, একই উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার সিফাত, ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের সাজ্জাদ হোসেন, অমৃত চন্দ্র এবং প্রশান্ত চন্দ্র।

গত বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়াই হাইওয়ে থানার অদূরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় একাধিক পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর গোড়াই এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এই মামলায় গ্রেফতারদের ঘিরে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তারা স্থানীয় কেউ নন। পাশ্ববর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের কথায় এই নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন বলে জানিয়েছে পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর