শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, পরিদর্শনে আইজিপিসহ চার বাহিনী প্রধান

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, পরিদর্শনে আইজিপিসহ চার বাহিনী প্রধান
আইজিপি আলী হোসেন ফকির, এসআরবির ডিজি ফারুক আহমেদ, বিজিবির ডিজি মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির ডিজি আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে জেলায় এসেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ চার বাহিনীর প্রধান। 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে তারা গোপালগঞ্জে এসে পৌঁছান।

আইজিপির সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। এ সময় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগের শিকার থানাগুলো পরিদর্শনের পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

এদিকে, কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ওই রাতের পর নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। এ রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাসগুলোও চলাচল শুরু করে।

ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার সূত্রে জানা গেছে, সকাল থেকেই বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর