শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

পলাশে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

পলাশে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের সামনে আগুন জ্বললেও স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের নৈশপ্রহরীর তথ্যমতে, কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনে আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জিনারদী গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক সুমি জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

খবর পেয়ে রাতেই পলাশ থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর