ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর বিশেষ টহল ও মহড়া পরিচালনা করেছে থানা-পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের সদস্যরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
এ সময় ব্যাংকগুলোর নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি সতর্কতামূলক পাহারা ও নজরদারি জোরদার করা হয়।
প্রতিনিধি/এসএস




